৭ দফা দাবিতে রাজশাহীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

🗓 Thursday, 28 August 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 28 August 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোতে কর্মরত কর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ ৭ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি কর্মচারী সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত বেসরকারি চাকুরীজীবী অংশ গ্রহন করেন। সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, সহ-সভাপতি আব্দুল মান্নান ও কোষাধাক্ষ্য সেলিম সরকারসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে চাকুরী জাতীয়করণসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্মরত বেসরকারি চাকুরীজীবীরা দীর্ঘদিন থেকে খুবই অল্প বেতনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছি। এটা খুবই কষ্টদায়ক। তাই দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফিয়া আক্তারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর