বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
দিন শুরু হোক কিংবা ব্যস্ত দিনের শেষে—চা ছাড়া যেন অনেকের চলেই না। তবে অতিরিক্ত গরম চা বা কফি হতে পারে ঝুঁকির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয় নিয়মিত খেলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ে। গরম পানীয় খাদ্যনালির আস্তরণ পুড়িয়ে দেয়, সৃষ্টি করে জ্বালা ও কোষের ক্ষতি। দীর্ঘদিন এমন চলতে থাকলে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
তাই ফুটন্ত চা বা কফি না খেয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করেই খাওয়াই উত্তম। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসার’-এর এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির জন্য খাবারের চেয়েও বেশি ক্ষতিকর। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ৬৫ ডিগ্রির বেশি গরম পানীয় না খাওয়ার পরামর্শ দিয়েছে।
চিকিৎসকদের মতে, চা-কফি নিজে ক্ষতিকর নয়। বরং সঠিক লাইফস্টাইল বজায় রাখা জরুরি। ধূমপান ও মদপান পরিহার, জাঙ্ক ফুড থেকে দূরে থাকা এবং নিয়মিত শরীরচর্চা ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে শুধু একটি ছোট পরিবর্তন—পানীয় খান একটু ঠান্ডা করে। এতে ঝুঁকি যেমন কমবে, তেমনি স্বাদও হবে উপভোগ্য।