প্রথম দিন কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

🗓 Thursday, 4 September 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 4 September 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন বিশ্ববিদ্যলয় প্রতিনিধি রাফাসান আলমের তথ্য ও ভিডিওতে এস,এম, আব্দুল্লাহর  ডেস্ক রিপোট…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের মনোয়নপত্র দাখিলের প্রথম দিন কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাকসুর কোষাধক্ষ্যের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। আজ ৩০ টি মনোনয়নপত্র দাখিল হয়েছে, মনোনয়নপত্র দাখিল চলবে ৭ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মোট ৪৭৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ৩৯৫টি এবং সিনেট প্রতিনিধিতে ৮৪টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এছাড়াও হল সংসদ নির্বাচনে ৭৫৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধিতে সর্বমোট ১২৩৩টি মনোনয়ন বিতরণ করা হয়।প্রার্থীদের তালিকা প্রকাশ ১০ই সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একাডেমিক ভবনে।

উল্লেখ্য, রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটার প্রায় ২৯ হাজার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর