রাকসু নির্বাচন: বিকাল ৫ টা পর্যন্ত ৩০০টির মতো মনোয়নপত্র দাখিল

🗓 Sunday, 7 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।
আজ রোববার সকাল থেকে রাকসুর কোষাধকের কার্যালয়ে এ মনোনয়ন দাখিল কার্যক্রম চলছে। বিকাল ৫ টা পর্যন্ত মোট কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধি প্রায় ৩০০টির মতো মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। যেহেতু মনোনয়নপত্র দাখিল করতে প্রার্থীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এসেছেন সে কারণে এখনো মনোনয়নপত্র দাখিল চলমান রয়েছে। শেষ দিন হওয়ায় সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে আসায় কিছুটা দেরি হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে।
এবার রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ, ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মোট ৪৭৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ৩৯৫টি এবং সিনেট প্রতিনিধি ৮৪টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এছাড়াও হল সংসদ নির্বাচনে ৭৫৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। কেন্দ্রিয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধিতে সর্বমোট ১২৩৩টি মনোনয়ন বিতরণ করা হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ভি.পি পদে শেখ নুর উদ্দিন আবীর, জি.এস পদে নাফিউল জীবন, এ.জি.এস জাহিন বিশ্বাস এষাসহ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ টি পদের নাম ঘোষণা করা হয়। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছারাও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ২৩ সদস্যের  প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি ( ভিপি) পদে রয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ । জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি।
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা।  সহ-সাধারণ সম্পাদক (এজিএস)
পদে রয়েছেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সাব্বির।
রোববার বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় শিবিরের সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন।
ঘোষিত প্যানেলের নাম দেয়া হয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। এতে ২৩টি পদ রাখা হয়েছে।
উল্লেখ্য, তফসিল অনুসারে প্রার্থীদের তালিকা প্রকাশ ১০ই সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর,প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর একাডেমিক ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর