রাকসু নির্বাচন: বৃষ্টি উপেক্ষা করে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

🗓 Monday, 15 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 15 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রার্থীদের বৃষ্টির মধ্যেই বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা যায়। প্রার্থীরা বৃষ্টির মধ্যেই টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আশে পাশের টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল, একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের কাছে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা বলছেন, গতকাল ব্যালট নম্বর দেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

যার জন্য গতকাল প্রচার-প্রচারণা করতে পারেননি। আজকে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও সাড়ে নয়টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়। এছাড়াও আচরণবিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে ঢোকা যাবে না। আর বৃষ্টির মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী এখন একাডেমি ভবনের সামনে থেকেই প্রচারনা চালাচ্ছেন। প্রচারণা শুরু হওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রার্থীদের সাড়াও দিচ্ছেন শিক্ষার্থীরা।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম দুপুরের দিকে জানান, বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদিকে, দুপুরে রাকসু নির্বাচন কমিশনারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু কি এবং কেন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডা. সালেহ্ হাসান নকীব।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্টারসহ রাকসুর নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর