রাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে

🗓 Tuesday, 23 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 23 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে ‘শিক্ষক লাঞ্ছনার’ অভিযোগ তুলে তৃতীয় দিনের মতো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেসে থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের একটি অংশ। তারা বলছেন, দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে রাকসু নির্বাচনের পূর্বে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউননের কারণে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর