বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার এমন মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর ধর্মসভায় পূজামন্ডপ পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।র্যাব অধিনায়ক বলেন, র্যাব-৫-এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও বেশি পূজামন্ডপ রয়েছে। প্রতিটি মন্ডপের সভাপতি ও সম্পাদকের সঙ্গে র্যাবের সরাসরি যোগাযোগ আছে। ‘ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণের স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। টহল টিমও মাঠে রয়েছে,’ যোগ করেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, ‘ষষ্ঠী পূজা থেকে মন্ডপ ও আশপাশের রাস্তা গুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। হুমকি পর্যবেক্ষণ করে দেখেছি, বিশেষ কোনো হুমকি নেই। তবুও নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে। আশা করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
পূজামন্ডপ পরিদর্শনকালে রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।