রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন ৭ কর্ম দিবসের জন্য স্থগিত, শিক্ষকদের কর্মবিরতি চলবে

🗓 Wednesday, 24 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা আন্দোলনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ৭ কর্ম দিবসের জন্য স্থগিত করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ ঘোষণাদেন কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।
কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, ৭ কর্ম দিবসের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারো কঠোর কর্মসূচিতে যাবেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম জানান, তাদের কর্মবিরতি চলমান থাকবে। যতদিন পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হচ্ছে ততদিন কর্মবিরতি চলবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর