অভিনব কায়দায় রাজশাহীতে নিমিষেই টাকা গায়েব করেন দুই বিদেশী প্রতারক

🗓 Wednesday, 24 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে অভিনব কায়দায় টাকা চুরির ঘটনা ঘটিয়েছেন বিদেশী পরিচয়ে দুই প্রতারক। এসময় ১৯ হাজার ৫০০ টাকা গায়েব করেন তারা।

আজ বুধবার বিকেলে মহানগরীর সাহেববাজার বড়মসজিদ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ব্যবসায়ী মহানগরীর দরগাপাড়া মহল্লার এজাজ আহাম্মেদ। তিনি মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।
ফুটেজে টাকা চুরি করার ওই দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও প্রায় ৪৫ বছর বয়সী আরেক ব্যক্তিকে নিয়ে দোকানে এসে টাকাটা চুরি করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী এজাজ আহাম্মেদ বলেন, যে ব্যক্তি টাকা দেখতে চেয়েছিলেন তিনি নিজেকে ‘ফরেনার’ বলেছিলেন। অন্যজন বলেছিলেন তিনি শ্রীলংকান। তারা ‘মানি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ’ বলে দোকানে আসেন। এ সময় নোট দেখতে চাইলে তা দেখাতে গিয়ে চোখের পলকেই ১৯ হাজার ৫০০ টাকা চুরি করেন। প্রতারক দুজন ইংরেজির পাশাপাশি অন্য একটা ভাষায় কথা বলছিলেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর