আলোচিত ১৩৫ জনকে আসামী করায় রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবাদ সম্মেলন

🗓 Thursday, 25 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 25 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

আলোচিত ১৩৫ জনকে আসামী করে মামলার বিষয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মহানগরীর গণকপাড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহানগর কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর এনসিপি প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী তার লিখিত বক্তব্যে জানান, রাজশাহীতে ১৩৫ জনকে আসামী করে জুলাই আহত অপূর্ব নামের এক ছেলে (আমাদের সুপরিচিত) গত কয়েকদিন আগে বোয়ালিয়া থানায় একটা মামলা দায়ের করেছে। অত্যন্ত দুঃখের বিষয় এই মামলাটি জাতীয় নাগরিক পার্টি, রাজশাহীর পক্ষ থেকে হয়েছে বলে সকল মহলে ব্যাপক আলাপ-আলোচনা চলছে।

আমি জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে খুব কঠোর ভাবে ঘোষণা করছি, আমরা রাজশাহী নাগরিক পার্টির কেউ এই মামলা দায়েরের সাথে কোন ভাবে জড়িত না। আমরা মামলাটি দায়েরের পর জেনেছি এবং এই মামলা নিয়ে বিভিন্নভাবে নানান ফোন পাচ্ছি। কেউ কেউ এই মামলা নিয়ে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার নামে বড় ফিগারের অর্থ দাবী করছে শুনতে পাচ্ছি। এই মামলাটিকে বানিজ্যিক মামলা হিসেবে ব্যবহার করারও অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা রাজশাহী মহানগর এনসিপি দ্যর্থহীনভাবে এসব নোংরামিকে প্রত্যাক্ষাণ করছি। রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিষ্টেড নেতা কারো কাছে এই মামলা নিয়ে অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে রাজশাহী সংগঠন কঠোর ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ।

রাজশাহী এনসিপিকে নিয়ে কোনো ন্যূনতম নোংরামি বা অপরাজনীতি হলে বা কেউ কোন রাজনৈতিক দুর্বৃত্তে হয়ে উঠতে চায়লে আমরা তাকে প্রতিহত কববো। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এসসিপির যুগ্ন সমন্নয়কারী আল আশরারুল ইমাম তানীমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর