দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে রাজশাহী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুলিশকে সিসি ক্যামেরা প্রদান

🗓 Thursday, 25 September 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 25 September 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে পুলিশকে সিসি ক্যামেরা প্রদান করেছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের হাতে ৩০টি সিসিটিভি ক্যামেরা তুলে দেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ। এসময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ডাঃ এমাজ উদ্দিন মন্ডল, সহকারী আমির এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারী জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

সিসিটিভি প্রদানের সময় রাজশাহীর ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এই উৎসবকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী মন্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে মন্ডপগুলোতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা দায়িত্ব পালন করবে। পাশাপাশি মন্ডপগুলোতে স্বাস্থ্য সেবা
এবং জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর