গাজা শহর ছেড়েছেন ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি

🗓 Saturday, 27 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Saturday, 27 September 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

গাজা শহরে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) ব্যাপক অভিযানের মুখে এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে বাস্তচ্যুত হয়েছেন।

আজ শনিবার ২৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। অভিযান শুরুর আগে গাজা নগরীতে প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করছিল বলে ধারণা করা হয়। অভিযানের প্রেক্ষিতে সাধারণ মানুষকে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় নির্ধারিত মানবিক অঞ্চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইল। গত সপ্তাহে গাজা শহর থেকে মানুষের সরে যাওয়ার হার আরও বেড়েছে, কারণ ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) শহরের ভেতরে আরও গভীরে প্রবেশ করেছে। আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিখাই আদ্রেয়ি বলেন, ‘গাজা নগরী প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এখানকার বাসিন্দারা বুঝতে পারছেন যে সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে এবং দক্ষিণে সরে যাওয়াই তাদের নিরাপত্তার জন্য উত্তম।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের আহ্বান জানাই যত দ্রুত সম্ভব আল-মাওয়াসির মানবিক এলাকায় চলে আসতে এবং সেই ৭ লাখ ৫০ হাজারেরও বেশি বাসিন্দার সঙ্গে যোগ দিতে, যারা গত কয়েক দিন ও সপ্তাহে নিজেদের নিরাপত্তার জন্য গাজা নগরী ছেড়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর