থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নি*হত ৩৯

🗓 Sunday, 28 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 28 September 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নি*হতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া পদদলিত হয়ে আ*হত হয়েছেন আরও ৪০ জন।

গতকাল শনিবার ২৭ সেপ্টেম্বর মর্মা*ন্তিক এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ সর্বশেষ ৩৯ জন নি*হত হওয়ার তথ্য জানিয়েছে। নি*হত ৩৯ জনের মধ্যে নারী ১৮ জন, পুরুষ ৯ জন এবং ১০ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। পুলিশের একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, জনসভায় ৩০ হাজার মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হয়েছি। তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়, যা সেখানে বাড়তি চাপ ফেলে। সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোকের সমাগম হয়। অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথগুলোতে জট লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন।

নি*হতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর