বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
ভিয়েতনামে তাণ্ডব চালয়িছে টাইফুন ‘বুয়ালোই’। এতে প্রা*ণ হারিয়েছেন কমপক্ষে আটজন এবং এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন।
আজ সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘা*ত হানে টাইফুনটি। এ সময়, প্রবল বাতাসে উপড়ে যায় গাছপালা, ভেঙেপড়ে বিদ্যুতের খুঁটি। বিপর্য়স্ত হয়ে পড়েছে জনজীবন। প্রদেশটির বেশ কছিু অংশে এখনও বিছিন্ন রয়েছে ইন্টারনেট ও বিদ্যুৎসেবা। এর আগে বুয়াইলোইযের প্রভাবে ভোর থেকেইে তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় এলাকায়। এতে বন্যা পরস্থিতিস্থিরও সৃষ্টি হয় অনেক জায়গায়। সতর্কতা স্বরূপ টাইফুন আঘা*ত হানার পূর্বেই ১০টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার বাসিন্দাকে।সকল মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
সেই সাথে বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও।এখনও চলছে উদ্ধার অভিযান।