বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাঅষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে, রাজশাহীতে ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর রানীবাজারস্থ টাইগার ক্লাবের মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। এবার কুমারী পূজার আসনে বসেন অথরা দাস। তার বয়স ৫ বছর। কুমারী পূজা মূলত একজন কুমারী কন্যাকে প্রতিকী দূর্গার রুপে সাজিয়ে পূজা করা হয়। কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মাঠে ৯ কুমারীকে পূজা করেন। তখন থেকে প্রতিবছর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মহা ধুমধামে কুমারী পূজার প্রথা চলে আসছে।