শর্তসাপেক্ষে রাজশাহীর থেকে দূর পাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

🗓 Wednesday, 1 October 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 1 October 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে গতকাল রাত থেকে আপাতত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহীর দূরপাল্লার পরিবহন শ্রমিকরা। তবে সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির জন্য তিন দিন এবং চালকদের বেতন বৃদ্ধির জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছেন তারা।

আজ বুধবার সকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী দূর পাল্লার ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ, শ্যামলী, গ্রীন লাইনসহ সকল কোচ বাস চলাচল করছে স্বাভাবিকভাবে।

শ্রমিকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মালিকপক্ষ বাসের চালক, সুপারভাইজার এবং সহযোগীর বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। এ কারণে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তির অবসান ঘটেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে মালিকরা হঠাৎ বাস বন্ধ করে দেন। পরে মালিকপক্ষ গত সোমবার ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকদের একাংশ সিদ্ধান্ত মানেনি। তারা বাস চলাচল বন্ধ করে দিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান। এর আগেও দুই দফা বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে যান রাজশাহীর চালক, সুপারভাইজার ও সহকারীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর