বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্দ্যোগে হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকালে মহানগরীর আলুপট্টির মোড়ে হেল্প ডেস্ক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমন। হেল্প ডেস্ক সেবায় থাকছে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি, খাবার স্যালাইন, জুস, নিরাপত্তায় থাকবে বাইক রেসকিউ টিম। ছাত্রনেতা লিমন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘেœ হতে পারে, তার জন্য সার্বিক সহযোগিতা করবে হেল্প ডেস্ক।
এসময় রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার সৌরভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা অমিত ঘোষ বিকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহাফুজুর রহমান কোকোসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।