রাজশাহী মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির

🗓 Thursday, 2 October 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 2 October 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে জন্মের কিছুক্ষণ পর মারা যায়। বর্তমানে মা ও অপর তিন সন্তান সুস্থ আছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রসূতি রেশমা খাতুন (২৩) পাঁচ সন্তানের জন্ম দেন। তিনি নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। রাত সাড়ে ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও অন্য তিন সন্তান সুস্থ থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর