রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আগামীকাল, অংশগ্রহণে ১১টি দেশ

🗓 Friday, 3 October 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 3 October 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

আগামীকাল শনিবার থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ‘৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনুর্ধ-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এবার প্রতিযোগিতায় ১১টি দেশের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনীজ তাইপে, সিঙ্গাপুর এবং হংকং-এর ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবেন ১৪ জন খেলোয়াড়।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে। একইদিন বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেনিস ফেডারেশন নিয়মিতভাবে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রাজশাহীতে বিশ্বের শীর্ষস্থানীয় জুনিয়র টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর