বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
ছুটি শেষে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ সোমবার সকাল থেকে প্রার্থীদের বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা যায়।
প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আশে পাশের টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল, একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের কাছে প্রচারণা চালাচ্ছেন। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩ ‘শ ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে রাকসুতে ২’শ ৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও হল সংসদ ১৭ টি হলে ৬’শত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবিরসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন। রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৫ সেপ্টেম্বর, তা পিছিয়ে ১৬ অক্টোবর নির্বাচন গ্রহণের সিদ্ধান্ত হয়।