দুর্গাপুরে পুর্ব শত্রুতার জেরে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটেছে দুর্বৃত্তরা

🗓 Tuesday, 7 October 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 7 October 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীর দুর্গাপুরে পুর্ব শত্রুতার জেরে প্রায় দেড় শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় ক্ষতিগ্রস্থ পেয়ারা চাষি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্থ ওই কৃষক উপজেলার গৌইরীহার ডাঙ্গীর পাড়া গ্রামের আব্দুল গাফ্ফার।

গত (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমগাছি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল গাফ্ফার ৫০ হাজার টাকা বিঘা চুক্তিতে ৪ বিঘা জমিতে পেয়ারার আবাদ করেছিলেন। সবে মাত্র পেয়ারা ধরতে শুরু করেছে। কিছুদিন আগে তার বাগান থেকে কিছু পেয়ারা বিক্রিও করেছেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) রাতের আঁধারে প্রায় এক বিঘা জমির উপরে থাকা পেয়ারার গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পরে শনিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই ক্ষতিগ্রস্থ কৃষক। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল গাফ্ফার বলেন, পেয়ারার জমিতে তার আগে প্রতিবেশি ইদ্রিস লিজ নেয়। লিজ নেওয়ার পরে সে আবার জাফর আলী নামের একজনের কাছে লিজ দেয়। জাফর সেই জামিতে বেগুন রোপন করেন। তিনি ফসল ফলাতে না পারলে ইদ্রিস আমাকে জমি লিজ নেওয়ার প্রস্তাব দেয়। আমি জমি ফাকা করে দিতে হবে মর্মে তার কাছ থেকে জমি লিজ নিয়ে পেয়ারা রোপন করি। এরই মধ্যে জাফর আমাকে হুমকি দেয় যে তুই কি করে পেয়ারা চাষ করিস তা দেখে নিবো। সেই ক্ষোভ থেকেই জাফর তার পেয়ারা গাছগুলো কেটে ফেলেছে বলে দাবী করেন তিনি।

এসময় তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর