রাকসু নির্বাচন: জমজমাট হয়ে উঠছে প্রচার-প্রচারণা

🗓 Thursday, 9 October 2025

👁️ ১১৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 9 October 2025

👁️ ১১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

জমজমাট হয়ে উঠছে রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা।

সকাল থেকে প্রচারণা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চায়ের দোকান, অ্যাকাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করছেন। ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। ভোট চাওয়ার পাশাপাশি দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন তারা।

এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩ ‘শ ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাকসুতে ২’শ ৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও হল সংসদ ১৭ টি হলে ৬’শত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে ভিপি পদে ১ জন, জিএস পদে ৪ জন এবং এজিএস পদে ২ জন নারী প্রার্থী রয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবিরসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।

রাকসুর নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৪ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত। আগামী ১৬ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর