সাপ্তাহিক ছুটির দিনেও রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীরা

🗓 Friday, 10 October 2025

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Friday, 10 October 2025

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বিভিন্ন হল গুলোতে গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৯ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন এর ফলে আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম।
এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩ ‘শ ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাকসুতে ২’শ ৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও হল সংসদ ১৭ টি হলে
৬’শত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে ভিপি পদে ১ জন, জিএস পদে ৪ জন এবং এজিএস পদে ২ জন নারী প্রার্থী রয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবিরসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, আগামী ১৬ই অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর