রাজশাহীতে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

🗓 Thursday, 23 October 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 23 October 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ প্রথিবীর প্রতিশ্রুতি এই প্রতিপাদ্যে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১০ম আন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২৫। প্রতিদিন সকাল সাড়ে ৯টা  থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মহানগরীর সিএন্ডবি প্রাঙ্গণে শিমুল মেমোরিয়াল স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী কেন্দ্রের পরিচালক হাবিবুর রহমান ভূঁইয়া।
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি, মডেল প্রদর্শনী এবং শিল্প-প্রযুক্তি বিষয়ক স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদেরকে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর পৃথিবী গঠনে অনুপ্রাণিত করবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মেলাটি ইতোমধ্যে বিজ্ঞান উৎসবে রূপ নিয়েছে। আয়োজক কর্তৃপক্ষের প্রত্যাশা এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়াবে এবং সমাজে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, আগামী শনিবার মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর