বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
‘নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই শ্লোগানকে সামনে নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র্যালি।
আজ শুক্রবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় এ র্যালিতে অংশ নেন কয়েকশো সাইক্লিস্ট। র্যালিটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সি অ্যান্ড বি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সি অ্যান্ড বি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। এসময় রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি ও দুরন্ত বাইসাইকেল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, তাহলে রাজশাহী আরও সুন্দর ও প্রাণবন্ত শহরে পরিণত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি।
র্যালির আগে আয়োজিত সাইকেল স্ট্যান্ড শো দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়।