বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ প্রতিষ্ঠার ৭২ বছর পর প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৬৭-৬৮ সেশন থেকে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালির উদ্বোধন করেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন খান, ৩৫ জন বিচারপতি, শতাধিক জজ ও হাজারের অধিক আইনজীবী উপস্থিত ছিলেন।। এর মধ্যে প্রধান বিচারপতি, হাইকোর্ট বিভাগের ২৯ জন বিচারপতি, আপিল বিভাগের ৩ জন এবং ২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি উপস্থিত ছিলেন।।
পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন।
সাবেক শিক্ষার্থীদের অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে, প্রিয় ক্যাম্পাসে এক আবেগঘন দিন কাটাতে ।
উল্লেখ্য, পুনর্মিলনী উপলক্ষ্যে সারাদিন থাকছে নানান আয়োজন স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিনার এবং বিশেষ আলোচনা সভা।