রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

🗓 Monday, 27 October 2025

👁️ ১২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 27 October 2025

👁️ ১২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদলের উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এদেশে গণতন্ত্র, উৎপাদনমুখী রাজনীতি ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে জাতীয়তাবাদী যুবদল ইতোমধ্যেই দেশের যুবসমাজের আস্থা ও ভালবাসার সংগঠনে পরিণত হয়েছে। পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকেদিবসটি উপলক্ষে বিকেলে রাজশাহী জেলা যুব দলের উদ্যোগে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর