জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে হবে,রাষ্ট্রপতির আদেশ বৈধ হবে না: নাহিদ ইসলাম

🗓 Tuesday, 28 October 2025

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 28 October 2025

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহবান নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বৈধতার জায়গা থেকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে, রাষ্ট্রপতির আদেশ বৈধ হবে না এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না।

তিনি আজ দুপুরে রাজশাহীর পর্যটন মোটলে রাজশাহী বিভাগের আট জেলা ও রাজশাহী মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে সাংগঠনিক কার্যক্রমের অংশ গ্রহনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামীলীগ প্রশ্নে ও ভারতের আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি একক ভাবে আগামীর বাংলাদেশে এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এজন্য তরুন এনসিপি’র ও প্রজন্মের নির্বাচনের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ আব্যশক।

এসময় এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর