নওগাঁর দুবলহাটি বিদ্যালয়ের ১৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Wednesday, 29 October 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 29 October 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

নওগাঁর সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১৬২তম বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গণে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ জাহিদুল ইসলাম ধলু। দুবলহাটি রাজা হরনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফিউল আজম রানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামসুল হক, প্রধান শিক্ষক জাফর আলী, সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর