নতুন করে ইসরাইলি হামলায় গাজায় নি*হত ৯১

🗓 Wednesday, 29 October 2025

👁️ ১১৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 29 October 2025

👁️ ১১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, যু*দ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৯১ জন নি*হত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে।
গাজার সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি শরণার্থীদের ঘরবাড়ি ও তাঁবু। খবর আল-জাজিরার।

সর্বশেষ এই হামলাগুলোতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হ*তাহ*ত হয়েছেন, যা চলমান সংঘাতের গভীর মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আ*হতদের চিকিৎসা সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে।

এদিকে আন্তর্জাতিক মহল থেকে ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় ইসরাইলের ওপর হস্তক্ষেপের আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সৈন্য নি*হত হওয়ার পর ইসরাইল ‘প্রতিশোধ নিয়েছে’। তবে তিনি দাবি করেন যে, এতে ‘যু*দ্ধবিরতি চুক্তি কোনোভাবেই বিপন্ন হবে না’। একই সঙ্গে, হামাসকে ‘ভদ্র আচরণ করতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

গাজায় সর্বশেষ এই হত্যাযজ্ঞ শুরু হয় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে। সম্প্রতি রাফাহ এলাকায় গু*লিবিনিময়ের পর তিনি ‘শক্তিশালী’ হা*মলার নির্দেশ দেন।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে ইসরাইল এখন পর্যন্ত ৭০ হাজার ফিলিস্তিনিকে হ*ত্যা করেছে এবং ১,৭০,৩৯৫ জনকে আ*হত করেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর