ডা. কাজেম আলী হত্যা*র বিচার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

🗓 Thursday, 30 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 30 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যা*র সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কমর্রত চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম-এর আয়োজনে সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত।

রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন সরকার নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকান্ড ঘটানো হয়। কিন্ত‘ দুই বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দ্রুত বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মহানগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা ডা. গোলাম কাজেম আলীর পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর