শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য- রাজশাহী বিভাগীয় কমিশনার

🗓 Saturday, 1 November 2025

👁️ ১০৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 1 November 2025

👁️ ১০৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করবো এক সাথে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য।

আজ শনিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বিভাগীয় কমিশনার বলেন, সবার সম্মিলিত পুঁজি একত্রিত করে সঠিক, ভালো এবং প্রগতিশীল ব্যাবসা করেন। ব্যাবসার নিয়ম-কানুনের মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে ওই কোম্পানি কিন্তু ধীরে ধীরে চুপসে যাবে।
এসময় তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক সঙ্গতিগুলোকে একত্রিত করে আরও উন্নয়নমূলক কাজে এগিয়ে নিতে এবং সমবায় সমিতির মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমবায়ীদের প্রতি আহবান জানান।

রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর