বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যে রাজশাহীতে উদযাপিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫।
এ উপলক্ষ্যে সকালে মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া রাজশাহী জেলা শাখা আইডিইবি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে আইডিইবি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইডিইবি রাজশাহী জেনিক এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ এ আর জামিল ইতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ তৈয়ব আলী মুকুল।
এছাড়াও কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী আবু বকর সিদ্দীক, সাবেক সভাপতি প্রকৌশলী খাইরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। দক্ষ প্রকৌশল জনশক্তি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে আইডিইবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রকৌশলগত যে কোন উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াগণ অগ্রগামী ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা অব্যহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।