নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল

🗓 Sunday, 9 November 2025

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 9 November 2025

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।’’

আজ রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনীতিকদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের ওপর প্রভাব বিস্তার করার জন্য অনেক কথা বলে। এসব কথা জনমনে অযথা শঙ্কা সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে নির্বাচন হয়নি, এ কারণে কিছু মানুষের মধ্যে দ্বিধা থাকতে পারে। পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি -এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে; তাদের মাঝে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর