রাজশাহীর গোদাগাড়ীতে সবজি বিক্রেতাকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

🗓 Sunday, 1 November 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 1 November 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নারী সবজি বিক্রেতাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভিকটিম।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর, গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি ও মৃত আবু জাকিরের ছেলে বাবু। ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাতেই গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ধর্ষণের শিকার ওই নারী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তবে তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ভাড়া থাকেন এবং সবজি বিক্রি করে সংসার চালান। পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হন বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রথমে কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়। রাতে তিনজনকেই গোদাগাড়ী থানায় হাস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই ভিকটিম নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর