রাজশাহীতে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

🗓 Wednesday, 12 November 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 12 November 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নারীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় খান ফাউন্ডেশন বাস্তবায়ন, সমতা নারী কল্যাণ সংস্থা এবং পরিবর্তন এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহীর সমাজ সেবা রেজিস্ট্র্রেশন কর্মকর্তা মতিনউর রহমান, মহিলা বিষয়ক আবাসন কর্মকর্তা ফেরদৌস রাবেয়া, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, সমতা নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল এডভোকেট দিলশাদ আরা চুন্নিসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নারীদের পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা। সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করলে তাদের সক্ষমতা ও নেতৃত্বের পরিসর আরও বিস্তৃত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর