বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ অন্যান্য অভিযানে ২৬ জন গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, গেল ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক ও পবা নতুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিনের ছেলে মো. আলমগীর (৩২)। বাগমারা উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. অহিদুল ইসলাম (৪৪), রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও চারঘাট উপজেলার মল্লিক মাড়িয়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. মুক্তার হোসেন (৪২)।
এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।