বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছু*রিকাঘা*ত করে হ8ত্যা করা হয়েছে। এই ঘটনায় বিচারকের স্ত্রীকে আ*হত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নি*হত হলেন- তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এই ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার আ*হত হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন- ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।