রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

🗓 Sunday, 16 November 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 16 November 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক একটি বৃহৎ মোটর সাইকেল শোডাউন করেছেন।

আজ রোববার সকালে বাঘা উপজেলার চন্ডিপুর হাই স্কুল মাঠে শতাধিক মোটরসাইকেল নিয়ে জমায়েতের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি চন্ডিপুর হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাঘা বাজার, মনিগ্রাম, মীরগঞ্জ, চারঘাট বাজার, সরদা, শিশাতলা, নন্দনগাছী বাজার, কালুহাটি, আড়ানী বাজার ও তেঁতুলিয়া বাজার প্রদক্ষিণ শেষে বাঘার ঐতিহাসিক ঈদগাঁহ ময়দানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মইনুল হোসেন শেখ, চারঘাট-বাঘা আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, জেলা শুরা সদস্য অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুল ইসলামসহ জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে দলের পক্ষে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর