বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
জুলাই গণ-অভ্যুত্থানের সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদন্ড, চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদন্ডের রায় ঘোষণায় রাজশাহীতে মিষ্টি বিতরণ করেছে মহানগর এনসিপি।
আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায় ঘোষণার পরপরই রাজশাহীতে মিষ্টি বিতরণ করেন মহানগর এনসিপির নেতৃবৃন্দ। মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মিষ্টি বিতরণ করেন তারা।
এ সময়ে রাজশাহী মহানগর এনসিপির আহবায়ক মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য গণ-অভ্যুত্থানের সময় হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ ।