‘মুশফিক বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার’: কোচ ফিল সিমন্স

🗓 Wednesday, 19 November 2025

👁️ ১২১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 19 November 2025

👁️ ১২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

মুশফিকুর রহিমকে বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি বলেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন মঙ্গলবার মিরপুরে ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটি বলেন কোচ।

আজ বুধবার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। মুশফিকের এই মাইলফলক টেস্টের আগে কোচ ফিল সিমন্স বলেন, মুশফিক লিজেন্ড অব দ্যা গেইম। আমার মনে হয় খুব বেশি প্লেয়ার নেই টেস্টে একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে, সে লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। ফলে তার এসব ব্যাপারই তাকে লিজেন্ড বানিয়েছে। ২০০৫ সালে অভিষেকের পর ২০ বছর পাড়ি দিয়ে ১০০তম টেস্টের মাইলফলকে পা রাখছেন মুশফিক। গড়ে বছরে ৫টি করে টেস্ট খেলেছেন তিনি। মুশফিকের বয়স এখন ৩৮। তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন। খেলছেন শুধু মাত্র টেস্ট। কোচ বলেছেন, শুরুতে ফিটনেসের কথা ভাবতে হবে।

বর্তমানে মুশি দলের সেরা ফিটনেসসমৃদ্ধ প্লেয়ারদের একজন। শ্রীলঙ্কায় দারুণ একটি সেঞ্চুরিও করেছে। যদি পারফর্ম করে যায়, ফিট থাকে এবং খেলার ইচ্ছা থাকে তাহলে যে কেউ চালিয়ে যেতে পারে। মুশির এই ৩ ব্যাপার রয়েছে। ফলে সে চালিয়ে যেতেই পারে। এক প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, টেস্ট ক্রিকেটে আপনাকে খেলে যেতে হবে। পরের বছর ১০-১২টি টেস্ট রয়েছে। এখানে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে তাদের জন্যও ব্যাপারটা বেশ ভালো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর