অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার: আদালতে ব্যাখা দিলেন রাজশাহীর পুলিশ কমিশনার

🗓 Wednesday, 19 November 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 19 November 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হ*ত্যা ও স্ত্রী তাসমিন নাহার লুসিকে জ*খম করার ঘটনায় গ্রেফতার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে কথা বলার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে তিনি এ ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরেন। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলেকে হ8ত্যা এবং স্ত্রীকে আ*হত করার ঘটনায় আটক লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সে নির্দেশনা মোতাবেক ধার্য দিন বুধবার সকাল ১০টার কিছু আগে রাজশাহী মেট্রোপলিটন আদালত-৫ এ হাজির হন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ১৫ মিনিট ধরে শুনানি হয়। পুলিশ কমিশনারের আইনজীবী আদালতকে অবহিত করেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়।

এছাড়া, আদালতে চলমান বিবিধ মামলা থেকে পুলিশ কমিশনারকে অব্যাহতির জন্য আবেদন করা হয়। উল্লেখ্য, মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর ২০২৫। ওইদিন আদালত পুলিশ কমিশনারের আবেদনের ওপর আদেশ দিতে পারেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর