রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

🗓 Wednesday, 19 November 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 19 November 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবারের ন্যাক্কারজনক ঘটনার পর ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসতে পারেননি। তারা দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি শিক্ষাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর