এক কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

🗓 Monday, 24 November 2025

👁️ ১২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 November 2025

👁️ ১২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় থেকে এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়ামকে আটক করেছে র‌্যাব-৫।
আজ সোমবার দুপুরে র‌্যাব-৫ এর হেডকোয়াটারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যান্টে কর্নেল মাসুদ পারভেজ।
এসময় তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল গতকাল রাতে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। এসময় মাদারপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিয়ামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। গতকালও সে পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখে। পরে র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করে।
সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময়ে আত্মগোপনে চলে যেত।
তার বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সট: লেফ. কর্নেল মাসুদ পারভেজ, অধিনায়ক, র‌্যাব-৫।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর