দ্রাবিড়-ধোনির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন সালমান আলী আঘা

🗓 Monday, 24 November 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 24 November 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

২০২৫ সালটা পাকিস্তানের ক্রিকেটে ব্যতিক্রমী এক বছর হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গনে দলটি এখন পর্যন্ত খেলেছে ৫৪টি ম্যাচ, যা চলতি বছর অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি। দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা অংশ নিয়েছেন সবকটিতেই, তাতেই গড়ে ফেলেছেন এক নতুন ইতিহাস।

রোববার (২৩ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে মাঠে নামতেই ইতিহাসের পাতায় নাম লেখান ৩২ বছর বয়সী সালমান আঘা। এর মাধ্যমে ছাড়িয়ে যান রাহুল দ্রাবিড়, মোহাম্মদ ইউসুফ ও এমএস ধোনির যৌথভাবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ ম্যাচের রেকর্ড।

সালমানের আগে এক বছরে ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোট ১২ জন ক্রিকেটার। যার মধ্যে ১৯৯৭ সালে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। আর ২০২৩ সালে সবশেষ ৫০ ম্যাচের সীমা পেরিয়েছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর