আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ রাজশাহীতে উদযাপন

🗓 Tuesday, 25 November 2025

👁️ ১০০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 25 November 2025

👁️ ১০০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

“নারী কন্যা’র সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপদকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ রাজশাহীতে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এসময় রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পথ সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে নারীরা সাফল্যের সাথে কাজ করছে। নারী ও পুরুষ উভয় মিলে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বেড়ে যাবে যদি নারী নির্যাতন কমে যায়। নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বিষয়ক গণসচেতনতা তৈরি করতে পারলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।
এ সময় রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে নারী নেত্রী, সংগঠক, বিভিন্ন এনজিও কর্মী, সরকারি দপ্তরের প্রতিনিধি ও নানা শ্রেনী পেশার তিনশত জন উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর