তেল–পানির ‘ফুঁ’ পেতে রাজশাহীতে মানুষের ঢল

🗓 Wednesday, 26 November 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 26 November 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…

রাজশাহীর বাগমারা উপজেলার তালঘড়িয়া গ্রামে এক হুজুরের তেল-পানিতে ‘ফুঁ’ নেওয়ার আশায় প্রতি শুক্রবার ভিড় করছেন হাজার হাজার মানুষ।

তালঘড়িয়ার শান্ত গ্রামটি এখন প্রতি শুক্রবার পরিণত হচ্ছে মানুষের ঢল আর বিশ্বাস- অনুশীলনের এক অদ্ভুত সমাবেশে। কেউ রোগমুক্তির আশায়, কেউ কৌতূহলে- তবে সবাই ভরসা রেখেছেন এক হুজুরের দেওয়া তেল-পানির ‘ফুঁ’ -এর ওপর। নাটোরের নলডাঙ্গা উপজেলার আবদানপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তি দেড় মাস আগে তালঘড়িয়া হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পর থেকে তিনি সেখানে বসে তেল ও পানি পড়া দেওয়ার এই কার্যক্রম শুরু করেন। এতে বিশ্বাস করে রাজশাহী, নাটোর, নওগাঁ জেলাসহ দূর-দূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। নাটোরের কান্দিভিটা মাদ্রসা থেকে হাফেজিয়া সম্পূর্ণ করা জাহিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার চেঁউখালি গ্রামের বায়তুল নুর জামে মসজিদের ইমাম ছিলেন। আগে সেখানে বসেই তিনি তেল-পানি পড়া দিতেন। গত চার সপ্তাহ ধরে তিনি বসছেন তালঘড়িয়ার হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসায়। নলডাঙ্গা উপজেলার চেঁউখালি গ্রাম থেকে বাগমারা উপজেলার তালঘড়িয়ার দুরত্ব ৫/৬ কিলোমিটার। স্থানীয়দের ভাষ্য, তিন/চার বছর আগে অটোরিকশা চালাতেন জাহিদুল ইসলাম। ওই সময় তিনি চেঁউখালি গ্রামের বায়তুল নুর জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। এর পর তিনি তেল-পানি পড়া কার্যক্রম শুরু করে। এখন তিনি প্রাইভেটকারে চলাচল করেন। তার আগমনকে কেন্দ্র করে শান্ত তালঘরিয়া গ্রামটি এখন পরিণত হয়েছে জনস্রোতের স্থানে। তেল-পানিতে ফুঁ নেওয়া মানুষজনের বিশ্বাস, এসব ‘পড়া’ নানা রোগে কাজ করে। এদিকে, লোক সমাগম কেন্দ্র করে প্রতি শুক্রবার মাঠজুড়ে বসে তেল-পানির দোকান, খাবারের স্টল ও খেলনার স্টল; দেখে মনে হয় যেন গ্রামীণ মেলা বসেছে।

তবে স্থানীয়রা বলছেন, টাকার একটি বড় অংশ পান হুজুর জাহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, ‘‘পনি পড়া দেওয়ার নামে কেউ যদি সাধারণত মানুষের সাথে প্রতারণা করে তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অপকর্ম কোনভাবেই চলতে দেওয়া হবে না।’’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর