বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…
“দেশী জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে মহানগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিড়িয়াখানার সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এ সময় রাজশাহীর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মাধ্যমে বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্প বাস্তবায়ন এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের ফলে দেশে ডিম, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে যার ফলে নাগরিকদের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করছে।
এই প্রদর্শনীতে ২৫টি চলে স্টলে খামারীরা দেশী-বিদেশী জাতের হাঁস, মুরগী, গরু, ছাগল, মহিষ, ঘোড়াসহ বিভিন্ন পশুপাখি নিয়ে অংশগ্রহণ করেন