বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হচ্ছে এদেশের যুব সমাজ। কারণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করতে দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে। যার শেষ হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে। ছাত্র-জনতার একদফা আন্দোলনে ভীত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন। এর ফলে দেশ আবারও এক প্রকার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ফিরিয়ে আনতে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। বিশ হাজার জন আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। শুধু এটাই নয় খুনি হাসিনা বিগত সতের বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা, সতেরশ নেতাকর্মীকে গুম, ষাট লক্ষ নেতাকর্মীর নামে পাঁচ লক্ষ মামলা দিয়েছে। এজন্য এ প্রজন্মের মুক্তিযোদ্ধা বললে কোন ভুল হবেনা বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
তিনি আজ পবার হরিপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনায় এসব কথা বলেন।
বক্তব্য শেষে হরিপুর বাজারে প্রচারণামূলক মিছির বের করা হয়। মিছিলটি হরিপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় হরিপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল ও সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি’র প্রাথমিক মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন সকাল সাড়ে ১০টায় নওহাটা পৌর সভার তেঘর দাখিল মাদ্রাসা যুবদলের আয়োজনে মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।