আগামীর সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ: অধ্যাপক মুজিবুর রহমান

🗓 Sunday, 30 November 2025

👁️ ১০৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 30 November 2025

👁️ ১০৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর প্রতিবেদনে…

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামীর সংসদ হবে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, এই কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে। সবকিছু চলবে কোরআন দিয়ে।
আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহীতে ৮ দলের ৫ দফা দাবিতে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে স্বরষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, সবদল যাতে সমান অধিকার পায়। কোন দলকে বড় মনে করবেন, কোন দলকে গোপনে ক্ষমতায় আনার স্বপনো দেখবেন। মনে রাখবেন  ফ্যাসিবাদকে যে ভাবে আমরা বিদায় করেছি, কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্মদিতে চান, তাহলে বাংলার মানুষ বুকের রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে।
রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহব্বায়ক ইমাজ উদ্দিন মন্ডল ও মুফতি ইমরানের যৌথ সঞ্চালনায় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মো. নুরুন্নবী, বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শেখ মো. সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাকসুর ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর